ঢাকা 6:29 am, Monday, 23 February 2026

ত্বকের ক্ষতিকারক কেমিক্যালে তৈরি কসমেটিকসে চকবাজার সয়লাব

অনলাইন ডেস্কঃ
রাজধানীর চকবাজারে বিভিন্ন প্রসাধনী পণ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ক্ষতিকারক কেমিক্যাল দ্বারা তৈরি নানান ধরনের প্রসাধনী মজুদ ও বিক্রি করার অভিযোগে ১৫ টি কসমেটিকস পণ্য বিক্রয়কারী দোকানকে ৮৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি প্রায় ১০ কোটি টাকা মূল্যের নানান রকমের কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে।
র‌্যাব-১০ এর (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার মেজর আনিসউজ্জামানের নেতৃত্বে একটি দলের সহযোগিতায় শনিবার দুপুর থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি জানান, অভিযানের সময় ১৫টি কসমেটিকস পণ্য বিক্রয়কারী দোকানে ক্ষতিকারক কেমিক্যাল দ্বারা তৈরি নানান ধরনের প্রসাধনী পাওয়া গেছে। ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৫ লাখ টাকা জরিমানাসহ ক্ষতিকারক কসমেটিকস পণ্য বিক্রয়ের অভিযোগে ওই ১৫টি দোকানসহ ২টি গোডাউন সিলগালার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুইজনকে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ত্বকের ক্ষতিকারক কেমিক্যালে তৈরি কসমেটিকসে চকবাজার সয়লাব

আপডেট সময় : 08:56:22 am, Sunday, 26 May 2019