ঢাকা 8:53 pm, Sunday, 6 September 2026

বরিশালে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের ভিকটিমের মা বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা আয়শা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামী হলেন, বাকেরগঞ্জের কাকরধা এলাকার মোঃ জাফর খানের ছেলে রহিম খান (২০)।

মামলা সূত্রে জানা গেছে, আসামী বাদীর বেয়াই পুত্র। সেই সুবাদে বাদীর বাড়িতে যাওয়া আসা করতো। বাদীর মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়। এরপর বিভিন্ন সময় ভিকটিমকে ধর্ষণ করত। ঘটনার দিন গত ১৫ আগস্ট আসামী বাদীর বাড়িতে কেউ না থাকায় ভিকটিমকে ধর্ষণ করে।

আসামীকে বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করায় বিচারের দাবীতে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় : 07:53:40 pm, Thursday, 2 December 2021