ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুজিবনগরে প্রথম করোনা রোগী শনাক্ত, আক্রান্ত ব্যক্তি ব্র্যাকের স্বাস্থ্যকর্মী

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০২:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
  • ২৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মেহেরপুরের মুজিবনগরে প্রথম একজন পুরুষের করোনা শনাক্ত হয়েছে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্যকর্মী। উপজেলা প্রশাসন তার বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে। বুধবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আক্রান্ত ব্যক্তি বল্লভপুরের একটি বাসায় ভাড়া থাকেন।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, সকালে ঢাকা থেকে ৫ জনের ফলাফল এসেছে। তার মধ্যে একজনের ফলাফল পজেটিভ। তার শারীরিক অবস্থা ভালো আছে। তাকে বর্তমানে ওই বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। পরবর্তীতে পরিস্থিতি দেখে ব্যবস্থা নেয়া হবে। একই সাথে তিনি এই মুহূর্ত থেকে মেহেরপুরবাসীকে আর ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

উসমান গনি জানান, দুইদিন আগে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। রোগীকে নিজ বাড়িতে একটি রুমে একা থাকার জন্য নির্দেশ দেয়া হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে। তিনি কয়েকদিন আগে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গিয়েছিলেন যক্ষা কিটস সংগ্রহ করার জন্য।

এদিকে মেহেরপুরের মুজিবনগরের ব্র্যাক অফিস লকডাউন করা হয়েছে। এছাড়া ওই রোগীর সংস্পর্শে আসা ব্র্যাক অফিসের ১৫ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সূত্র: ইউএনবি

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

মুজিবনগরে প্রথম করোনা রোগী শনাক্ত, আক্রান্ত ব্যক্তি ব্র্যাকের স্বাস্থ্যকর্মী

আপডেট সময় : ০২:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০