ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক ও মসজিদের ইমামকে অপমান করা চেয়ারম্যান মোস্তফা গ্রেফতার

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১০:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • ৬৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া দাখিল মাদ্রাসা অফিস সহকারি ও স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ শহিদুল ইসলাম ওরফে আলাউদ্দিন-কে শারীরিক নির্যাতন ও জুতার মালা পড়িয়ে অপমান করার ঘটনার মূলহোতা দড়িচর খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা রাড়ি এবং সাবেক ইউপি সদস্য সাত্তার শিকদার-কে গ্রেফতার করেছে পুলিশ! আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক এর নেতৃত্বে পুলিশের টিম অভিযান চালিয়ে মুলাদী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান।

ঘটনার বিবরণে প্রকাশ: বরিশাল জেলাধীন মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বিতর্কিত ইউপি চেয়ারম্যান মোস্তফা রাড়ী ও তার পরিষদের মেম্বাররা মিলে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ এনে মধ্য দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসা’র বয়োবৃদ্ধ শিক্ষক ও অত্র এলাকার সিকদার বাড়ী জামে মসজিদের ইমাম তিন সন্তানের জনক মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম (আলাউদ্দিন) হুজুরকে ০৩/৬/২০২০ সকাল আনুমানিক সাড়ে ১০ ঘটিকার সময় তার বসত বাড়ি থেকে ধরে পিছনে দু’হাত বেঁধে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়।

সেখানে দিনভর বিচারের নামে তাঁকে শারীরিক নির্যাতন চালানো হয়। বিকেল অনুমান ৫ ঘটিকা পর্যন্ত আটকিয়ে রেখে উপর্ষুপরি অপমান অপদস্ত করে এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শিক্ষক উক্ত জরিমানার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ইউপি চেয়ারম্যান ও তার অনুগত মেম্বাররা মিলে পরিষদের চারিদিকে উৎসুক জনতার সম্মুখে হুজুরের গলায় জুতার মালা পড়িয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায়। এমনকি অনেক অনুনয় বিনয় করা সত্বেও চেয়ারম্যান ও তার পরিষদের লোকজন হুজুরকে জোহরের নামাজও আদায় করার সুযোগ দেন নাই।

ঐ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সকল স্তরে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ বিচার দাবী তোলে প্রশাসনের নিকট।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

শিক্ষক ও মসজিদের ইমামকে অপমান করা চেয়ারম্যান মোস্তফা গ্রেফতার

আপডেট সময় : ১০:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০