নিউজ ডেস্ক।। পাথরঘাটা উপজেলায় রাতের আঁধারে স্ত্রী’র প্রেমিকের হাতের কব্জি কেটে দিয়েছেন স্বামী। বুধবার রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন।
আহত বনি আমিন ভাড়ায় মোটরসাইকেলের চালান ও একই এলাকার মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- বনি আমিন নামে ভাড়ায় মোটরসাইকেল চালকের সাথে স্থানীয় আবু সালেহ নামের এক ব্যক্তির স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বুধবার রাত ১০টার দিকে বনি আমিন ওই গৃহবধূর সঙ্গে সাক্ষাৎ করতে যায়। আগে থেকেই ওঁৎ পেতে থাকা স্বামী আবু ছালেহ বনি আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে তার হাতের কব্জি কেটে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আহত বনি আমিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বার্তা কক্ষ 







