ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিরতি হজ ফ্লাইট আজ রাত থেকে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯
  • ৪৫৭ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ৮০ জন হাজী দেশে ফিরবেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশি হাজীদের দেশে ফেরা শুরু হবে। চলতি বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ১৫২ জন হজে গিয়েছেন। এর মধ্যে ৭২ হজযাত্রী মারা গিয়েছেন।

বাকিরা দেশে ফিরবেন ১৫ সেপ্টেম্বরের মধ্যেই। এ বছর হজ ফ্লাইটে কোনো সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যাত্রী বা টিকিট সমস্যার কারণে কোনো ফ্লাইট বাতিল হয়নি।

৪ জুলাই শুরু হওয়া হজ অপারেশন-২০১৯ এর কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১৪৯টি ডেডিকেটেড এবং ৩২টি সিডিউল ফ্লাইটসহ ১৮১টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৬৬ হাজার ২৮৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এ বছর হজ ফ্লাইট ও সিডিউল ফ্লাইটে বিমানে ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ১২৭০ জন সরকারি প্রতিনিধিসহ অতিরিক্ত আরও ১৪১৭ জন সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত হজযাত্রীও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা দুটি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা সাতটি এবং সিলেট থেকে মদিনায় একটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

ফিরতি হজ ফ্লাইট আজ রাত থেকে

আপডেট সময় : ০১:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯