নিজস্ব প্রতিনিধি: বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ৫৫৬ জন বয়স্ক ভাতাভোগীদের মাঝে শহর সমাজসেবা অধিদপ্তরাধীন শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের ভাতা বই বিতরণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ ১৮ আগস্ট রোববার দুপুর ১২টায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে ভাতাভোগীদের মাঝে ভাতা বই বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন।
অনুষ্ঠানে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রবীনদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা চালু করেছেন। যাতে প্রকৃত বয়স্করা এ সুবিধা পান এবং ভাতা প্রদানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রথমবারের মতো ভাতা বই চালু করা হলো। তিনি প্রবীনদের দেশের সন্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাঁদের চিকিৎসার জন্য সিটি কর্পোরেশন থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক আল মামুন তালুকদার, শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
শিরোনাম :
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কর্তৃক বয়স্ক ভাতাভোগীদের মাঝে বই বিতরণ
-
বার্তা কক্ষ - আপডেট সময় : ০৩:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
- ৩৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ








