অনলাইন নিউজ ডেস্কঃ ময়মনসিংহে গুলিতে একজন নিহত হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, নিহত ব্যক্তি আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। মারা গেছে বন্দুকযুদ্ধে। পুলিশ জানিয়েছে, রোববার গভীর রাতে শহরের বাদেকল্পা এলাকায় আন্তঃজেলা চোরচক্রের কয়েকজন সদস্য চোরাই করা অটোরিকশা কেনা-বেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় খলিল নামে একজনকে আটক করা হয়। চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত খলিলের বিরুদ্ধে ৮টি অটোরিকশা চুরিসহ ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি চোরাই অটোরিকশা ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- ময়মনসিংহে গুলিতে নিহত একজন
ময়মনসিংহে গুলিতে নিহত একজন
-
বার্তা কক্ষ - আপডেট সময় : ০৮:০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- ২২১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ








