নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা প্রশাসন বরিশাল সদর উপজেলার সহযোগিতায়। লাকুটিয়া জমিদার বাড়ি সংলগ্ন (বিএডিসি) অফিস প্রাঙ্গণে। বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০১৯ এর শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর উপজেলা, মোঃ মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা, আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল, হরিদাস শিকারি, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন্ধ বিভাগ বরিশাল, মোঃ আবুল কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা বরিশাল সদর উপজেলা, রেহানা বেগম, চেয়ারম্যান কাশিপুর ইউনিয়ন পরিষদ, কামাল হোসেন লিটন মোল্লা সহ সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বর,পি,আর,সি ইনষ্টিটিউশন ও লাখুটিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

তাল বীজ বপন কর্মসূচি ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে শুরু করে তা চলবে বরিশাল জেলার ১০ টি উপজেলায় এক যোগে এ কর্মসূচি পালিত হবে। প্রতি উপজেলায় ১০ হাজার করে তালের বীজ বপন করা হবে।

উক্ত অনুষ্ঠানকে সফল এবং সার্থক করতে নিজ নিজ অবস্থান থেকে বরিশাল জেলার সকল ব্যক্তি প্রতিষ্ঠান সকলের সর্বাত্মক সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান।
বার্তা কক্ষ 







