ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকে চড়ে খেলা দেখতে যেতেন আজকের বিখ্যাত এই অল-রাউন্ডার

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
  • ৪২৩ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ: সুনির্দিষ্ট লক্ষ্য আর কঠোর পরিশ্রম মানুষকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে, তার জ্বলজ্যন্ত প্রমাণ হার্দিক পাণ্ডিয়া। ভারতের এই তারকা অল-রাউন্ডার কোথা থেকে উঠে এসেছেন – ভাবলেই অবাক লাগে! কিন্তু সেই হার্দিক কোনো এক সময় স্থানীয় ক্রিকেট ম্যাচ খেলতে যেতেন ট্রাকে চেপে! গল্পের মতো শুনতে লাগলেও এটাই সত্যি। পুরনো একটা ছবি পোস্ট করে পাণ্ডিয়া সেইসব দিনের কথা মনে জানালেন ক্রিকেটপ্রেমীদের।
গুজরাটের এক অখ্যাত স্থানে ক্রিকেট খেলা শুরু করেছিলেন পাণ্ডিয়া। সেখান থেকে একটা একটা করে সিঁড়ি দিয়ে উঠে আজ ভারতীয় দলে। কঠোর পরিশ্রম, কপাল জোর, হার না মানা মানসিকতা! অনেক কিছুর যোগফল তার আজকের সাফল্য। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্সে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে দেখা গেল অন্য এক হার্দিককে। যে হার্দিক মাঠের দুর্দান্ত অল-রাউন্ডার নন; যেন পাশের বাড়ির আবেগপ্রবণ ছেলে। পাণ্ডিয়ার পুরনো ছবি দেখে অনেকেই অবাক হয়েছেন।
সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে পাণ্ডিয়া তার সেই পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, সেই সময় স্থানীয় ম্যাচে খেলতে ট্রাকে চেপে যেতাম। ওই সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এটা একটা অসাধারণ যাত্রা আমার কাছে। এই জন্যই আমি এই খেলাটাকে এত ভালবাসি।
পরিশ্রমের ফল পাওয়া যায়। তার জলজ্যান্ত উদাহরণ যেন পাণ্ডিয়া। এর আগেও তিনি নিজের অতীত জীবনের কথা তুলে ধরেছেন। পাণ্ডিয়া জানিয়েছেন, তার বাবা ছেলের খেলার জন্য প্রচুর স্বার্থত্যাগ করেছেন। দুই ভাইয়ের ক্রিকেট খেলায় যাতে কোনো সমস্যা না হয় সে জন্য তাদের বাবা প্রচুর পরিশ্রম করতেন। পাণ্ডিয়া নিজেও অনেক পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এক সময় প্রবল পরিশ্রমের সুফল তিনি এখন পাচ্ছেন। এই সময়ের তারকা অল-রাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান, বেন স্টোকসদের পরেই উচ্চারিত হয় তার নাম।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

ট্রাকে চড়ে খেলা দেখতে যেতেন আজকের বিখ্যাত এই অল-রাউন্ডার

আপডেট সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯