ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিশুটি পড়েছিল একটি বাসার দরজার সামনে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৯:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ৪১০ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটা। পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার একটি বাড়ির দরজার সামনে পড়ে আছে ফুটফুটে একটি শিশু। পরিষ্কার একটি তোয়ালেতে মোড়ানো শিশুটির পরনে কমলা রঙের জামা। জুলেখা বেগম নামের স্থানীয় এক নারী প্রথম শিশুটিকে দেখে কোলে তুলে নেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে নবজাতকটিকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্য কর্মকর্তারা। শিশুটিকে হাসপাতালের সিসি (চাইল্ড কেয়ার) ইউনিটে রাখা হয়। পরে হাসপাতালে উপস্থিত অন্য শিশুদের মায়েদের মাধ্যমে শিশুটির খাবারের ব্যবস্থা করা হয়।
উদ্ধার করা শিশুটির অভিভাবকদের কোনো সন্ধান শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি।
শিশুটির স্বাস্থ্যের ব্যাপারে হাসপাতালের চিকিৎক মঈন খন্দকার বলেন, শিশুটির বয়স আনুমানিক এক মাস। শারীরিকভাবে শিশুটি সুস্থ আছে। তবে তার জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বুকের দুধ।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘আমরা শিশুটির পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি। বিভিন্ন থানায় শিশুটির ব্যাপারে তথ্য পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি শিশুটির মাকে খুঁজে বের করতে। আমরা চাই শিশুটি তার প্রকৃত অভিভাবকদের ফিরে পাক।’
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘কোনো মা যদি শিশুটিকে এভাবে ফেলে রেখে যায়, তাহলে তা খুবই দুঃখজনক। ফুটফুটে বাচ্চাটির ভবিষ্যৎ সুন্দর করা আমাদের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আমরা শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

শিশুটি পড়েছিল একটি বাসার দরজার সামনে

আপডেট সময় : ০৯:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯