ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেবাচিম হাসপাতালে ছিনতাই চক্রের ২ নারী সদস্য আটক

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীর ও তাদের স্বজনদের টাকা- স্বর্ণালংকার ছিনতাই চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ। হাসপাতালের নীচ তলায় বর্হিবিভাগের টিকেট কাউন্টারের সামনে থেকে শনিবার দুপুরে তাদের আটক করা হয়। তারা হলেন ছিনতাই চক্রের হোতা হাসপাতালের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টার সংলগ্ন চরেরবাড়ির বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী ঝর্ণা বেগম ও মাদারীপুরের সুমন হোসেনের স্ত্রী সুমি বেগম।
নগর পুলিশের বিশেষ শাখার এসআই নাজমুল হুদা জানান, নগরীর রূপাতলী এলাকার এক নারী চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে আসেন। লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার সময় সুমি নামের এক ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ খোলার চেষ্টা করলে হাতেনাতে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ছিনতাইকারী সুমিকে আটক করে। আটক সুমির স্বীকারোক্তি অনুযায়ী মেডিকেলে ছিনতাই চক্রের নিয়ন্ত্রক ঝর্ণা বেগমকেও হাসপাতালের বহির্বিভাগ থেকে আটক করে পুলিশ।
আটককৃত সুমি পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ‘সে দীর্ঘদিন ধরে হাসপাতালে রোগীর টাকা এবং স্বর্ণালংকার ছিনতাই চক্রের সাথে জড়িত। প্রতিদিন ছিনতাই করে ৫/৭ হাজার টাকা আয় করে সে। তবে হাসপাতালে প্রবশ করতে হলেই ঝর্ণাকে ২ হাজার টাকা দিতে হয়। আর স্বর্ণালংকার পেলে তারও ভাগ নেয় ঝর্ণা। এই চক্রের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত। তাদের সবাইকেই পরিচালনা করে ঝর্ণা।
আটক দুই নারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থধানার ওসি মো. নুরুল ইসলাম।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

শেবাচিম হাসপাতালে ছিনতাই চক্রের ২ নারী সদস্য আটক

আপডেট সময় : ০৮:০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯