অনলাইন নিউজ ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দু’দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের জেরে উদ্ভূত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শনিবার বিকেল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘোষণা দেয়া হয়।
কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল শিক্ষার্থী মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫/৬ ছাত্র আহত হয়েছে। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলিতে উত্তেজনা সৃষ্টি হলে এই সিদ্ধান্ত নেয়া হয়। রাতেই কুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- খেলা নিয়ে সংঘর্ষ, কুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
খেলা নিয়ে সংঘর্ষ, কুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
-
বার্তা কক্ষ - আপডেট সময় : ০৯:৩৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
- ২৯৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ








