ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এসএ গেমসে নারী ক্রিকেট দলের স্বর্ণ জয়

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ৪২২ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক: নেপালে চলমান ১৩তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে রবিবার শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালের পোখরায় ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়েছে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯১ রান করে বাংলাদেশের নারীরা। দুই ওপেনার মুর্শিদা খাতুন এবং আয়েশা রহমান মাত্র ১৬ রানেই ফিরে যান। আয়েশা ২ রান এবং মুর্শিদা ১৪ রান করেন। মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও ভালো করতে পারেননি। ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ফারজানা হক এবং রিতু মনি রানের খাতাই খুলতে পারেননি। নিগার সুলতানা ৩৮ বলে ২৯ রান করেন। সানজিদা ইসলাম এবং ফাহিমা খাতুন উভয়েই ১৫ রান করে করেন।
শ্রীলঙ্কার পক্ষে উমেশা থিমাশিনি ৪ ওভারে ৮ রান খরচায় ৪ উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে শ্রীলঙ্কা। শেষ ওভারে ২ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার দুই ওপেনারকে মাত্র ১১ রানেই সাজঘরে পাঠায় বাংলাদেশের বোলাররা। শ্রীলঙ্কার অধিনায়ক হারশিথা মাদাভি ৩২ এবং লিহিনি আপসরা ২৫ রান করেন।
নাহিদা আক্তার ৪ ওভারে ৯ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। এছাড়া জাহানারা আলম, সালমা খাতুন এবং খাদিজাতুল কুবরা ১টি করে উইকেট লাভ করেন। শ্রীলঙ্কার ৯ ব্যাটসম্যানের মধ্যে ৪ জনই রান আউট হন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

এসএ গেমসে নারী ক্রিকেট দলের স্বর্ণ জয়

আপডেট সময় : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯