ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ এক নারী নিহত, পুলিশের দাবি ইয়াবাকারবারি

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
  • ৩১৮ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম সমুদা বেগম (৪০)। তবে পুলিশের দাবি তিনি ইয়াবা কারবারি।

রোববার ভোরে উপজেলার হোয়াইক্যং খারাংখালী সীমান্তসংলগ্ন লবণ মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। সমুদা হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নূর সালামের স্ত্রী।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, গোপন খবর পেয়ে ভোরে হোয়াইক্যং খারাংখালীসংলগ্ন লবণ মাঠে অভিযানে যায় পুলিশ। এসময় বেড়িবাঁধ এলাকায় একদল নারী-পুরুষ পুলিশের গতিরোধ করার চেষ্টা করে।

এ সময় মাদককারবারিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান (২৭), কনস্টেবল রুবেল, রাসেল ও হাবিব আহত হন। এসময় আত্মরক্ষার্থে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।

পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে উদ্ধার করে।

ওই নারীকে প্রথমে টেকনাফ উপজেলা কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসির দাবি, নিহত সমুদা মাদককারবারি ও একাধিক মামলার আসামী।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ এক নারী নিহত, পুলিশের দাবি ইয়াবাকারবারি

আপডেট সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০