ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ ও ২০২০ সালের প্রথম অধিবেশন শুরু

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ ও ২০২০ সালের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।
বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতির ভাষণের মধ্যদিয়ে অধিবেশন শুরু হয়। দিন আজ সংসদে ভাষণ দিবেন। এ ভাষণে তিনি সরকারের বিগত দিনের বিভিন্নখাতে অর্জিত সাফল্যসহ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এছাড়া ভাষণে রাষ্ট্রপতি ২০২১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ারও দিক নির্দেশনা দেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপরও রেওয়াজ অনুযায়ি এ অধিবেশনে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন দীর্ঘস্থায়ী হওয়ার কথা রয়েছে। তবে মুজিব বর্ষ উপলক্ষে মার্চের মাঝামাঝি সময়ে সংসদের বিশেষ অধিবেশন আহবান করার কথা রয়েছে। সে হিসাবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত ৬ষ্ঠ অধিবেশন চলতে পারে।
এছাড়াও ৬ষ্ঠ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। অবশ্য আজ বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত হবে।
এদিকে একাদশ জাতীয় সংসদের ৫ম অধিবেশন গত ৭ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হয়। মোট ৫ কার্যদিবসের ওই অধিবেশনে মোট ৩টি সরকারি বিল পাস হয়।
এছাড়া পঞ্চম অধিবেশনে কার্যপ্রনালী বিধির ১৪৭ বিধিতে প্রস্তাব সাধারণ আলোচনায় জলবায়ু পরিবর্তনে জরুরি অবস্থা ঘোষণা শীর্ষক প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ ও ২০২০ সালের প্রথম অধিবেশন শুরু

আপডেট সময় : ০৫:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০