ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম ধাপে বিটিআরসিকে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিল রবি

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
  • ৩৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার মধ্যে মঙ্গলবার বিটিআরসিকে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন ইউএনবিকে বলেন, ‘রবির কাছে পাওনা মোট ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা। এই টাকা থেকে প্রথমে ১৩৮ কোটি টাকা পাঁচ কিস্তিতে পরিশোধ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী আজ রবি প্রথম কিস্তিতে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।’

এদিকে গ্রামীণফোনকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ২০০০ কোটি টাকা জমা দিতে বলেছে আদালত। তবে এখনও গ্রামীণফোন বিটিআরসিকে টাকা দেয়নি বলে জানান তিনি।

জাকির বলেন, গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি টাকা।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিটিআরসির বকেয়া পাওনা দাবির ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধ করতে রবি আজিয়াটাকে নির্দেশ দেয় হাইকোর্ট।

৩০ জানুয়ারির মধ্যে রবিকে প্রথম কিস্তির টাকা দিতে বলা হয়। একই সাথে রবির যন্ত্রপাতি আমদানিতে অবিলম্বে অনাপত্তিপত্র দিতে বলা হয়েছে বলে জানান রবির আইনজীবী কাজী এরশাদুল আলম।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

প্রথম ধাপে বিটিআরসিকে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিল রবি

আপডেট সময় : ০৮:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০