ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল র‍্যাব -৮ এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১০:০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদনঃ বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে দেশী/বিদেশী মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল মহানগরীর কাউনিয়া থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ১৮ জানুয়ারি ২০২০ তারিখ বরিশাল মহা নগরীর কাউনিয়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু লোক বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা বাজারের পান্থ সড়কে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব আভিযানিক দলটি ১৮ জানুয়ারি ২০২০ তারিখ আনুমানিক ৮.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম পিযুষ কুমার দাস(৪০), পিতাঃ মৃত দিলীপ কুমার দাস, সাং- লাউকাঠী, থানা ও জেলা- পটুয়াখালী বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী পিযুষ কুমার দাস এর নিকট থেকে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র‍্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

বরিশাল র‍্যাব -৮ এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপডেট সময় : ১০:০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০