নিজস্ব প্রতিবেদনঃ দেশে ডিজিটাল পদ্ধতিতে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । ভূমির ডিজিটাল তথ্যভান্ডার থেকে রেকর্ড ও নকশা দেওয়া হবে। ভূমির মালিকেরা দাগ, খতিয়ান ও নকশা কম্পিউটারে প্রিন্ট করে নিতে পারবেন। আগের মতো হারিয়ে যাওয়া, মুছে ফেলা, ছিঁড়ে ফেলা বা পরিবর্তন হওয়ার কোনো ভয় থাকবে না। জমির মালিকানা পরিবর্তন হলে আপডেট করা যাবে। বারবার জরিপ করা লাগবে না। এতে জমির মালিকানা বিরোধ অনেক কমে যাবে। চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানার চরমানিকা ইউনিয়নের ২টি মৌজা দক্ষিন আইচা মৌজা, চর আইচা মৌজা ও শশীভূষন থানার জাহান পুর ইউনিয়নের জাহান পুর মৌজার ডিজিটাল জরিপের অংশ হিসাবে(২২ জানুয়ারি) বুধবার সকাল ১০ টার সময় চরমানিকা ইউনিয়ন পরিষদ চত্বরে ‘ডিজিটাল রেকর্ড প্রকাশনা ও সমন্বিত ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা’র উদ্বোধনী সভা অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে চরফ্যাশনে উপজেলা সেটেলমেন্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম ওই সব কথা বলেন। চরমানিকা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সফিউল্লাহ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাহান পুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নসুমিয়া, চরফ্যাশন উপজেলার উপ সহকারি সেটেলমেন্ট অফিসার মোঃ বরকত হোসেন, জরিপ সার্ভেয়ার মাহাবুব আলম, নজরুল ইসলাম,মোঃ মজিবুর রহমান,গিয়াস উদ্দিন,চরমানিকা ইউনিয়নের ভূমি অফিসার নাছিম তহসিলদার প্রমুখ। এসময় দক্ষিন আইচা মৌজা, চর আইচা মৌজ ও জাহান পুর মৌজার জমির মালিক গন উপস্থিত ছিলেন।
শিরোনাম :
দক্ষিন আইচায় ডিজিটাল পদ্ধতিতে জরিপ কার্যক্রমের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত।
-
বার্তা কক্ষ - আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
- ৫৭৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ








