ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁদরের বাদরামিতে অজি ক্রিকেটারের বিশ্বকাপ শেষ!

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ৪৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: যুব বিশ্বকাপ কিংবা বড়দের বিশ্বকাপে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বিরল কোনো ঘটনা নয়। চলতি যুব বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু অস্ট্রেলিয়া যুব দলের ক্রিকেটার জেক ফ্রেসার ম্যাকগার্কের সঙ্গে যা ঘটেছে, তা রীতিমত তাজ্জব করার মতো ঘটনা! বাঁদরের আক্রমণে আহত হয়ে বিশ্বকাপের মাঝেই তারকা ব্যাটসম্যানকে বাড়ি ফিরতে হচ্ছে।
দক্ষিণ আফ্রিকাতে যুব বিশ্বকাপের আসর বসেছে। সেখানেই দলের সঙ্গে পাড়ি দিয়েছিলেন জেক ফ্রেসার ম্যাকগার্ক। কিম্বার্লিতে দলের সতীর্থদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই একটি বাঁদরকে দেখে অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। কিন্তু বাঁদর যে তার চেয়েও দুষ্টু সেটা হয়তো জানতেন না ম্যাকগার্ক। পাল্টা জবাব হিসেবে সেই বানর ম্যাকগার্কের গালে আঁচড় দেয়। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অবশ্য দেশে ফিরতে হচ্ছে- জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ম্যাকগার্ক। রীতিমতো বিধ্বস্ত অবস্থায় তিনি জানান, টুর্নামেন্ট চলাকালীন কেউ এভাবে দলকে ছেড়ে যেতে চায় না। তবে আমি আশাবাদী শেষ দুই ম্যাচে দল পুরো কাজ সম্পন্ন করেই দেশে ফিরবে। কীভাবে তিনি বাঁদরের বাঁদরামির পাল্লায় পড়লেন, তা জানাতে গিয়ে জেক ফ্রেসার বলেন, পশুদের খাঁচার খুব সামনে চলে গিয়েছিলাম। এটা থেকে শিক্ষা নিয়েছি। আমি আপাতত চিকিৎসা করে দ্রুত মাঠে ফিরতে চাই। আমার যত্ন নেওয়ার জন্য দলের সতীর্থ থেকে সাপোর্ট স্টাফ এবং ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাতে চাই।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

বাঁদরের বাদরামিতে অজি ক্রিকেটারের বিশ্বকাপ শেষ!

আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০