ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবাসহ দুই নারী আটক

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: কুমিল্লায় লাগেজের ভেতরে শাড়ি ও কম্বলের ভাঁজ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিষ্টির দোকানের সামনে থেকে অভিযুক্ত দুই নারীকে আটক করা হয়।
তারা হলেন-সিলেটের বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁও গ্রামের মো. দোলন মিয়ার স্ত্রী সুমী আক্তার (২৩) ও ওসমানীনগর উপজেলার পুরানসতপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী লিপি বেগম (৪০)।
সোমবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সিলেট যাচ্ছিলেন দুই নারী। গাড়ি পরিবর্তনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর একটি মিষ্টি দোকানের অবস্থান করছিলেন। রাত ১১টায় ওই দুই নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে ডিবি পুলিশের একটি টিমের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ওই দুই নারী বিভ্রান্তিমূলক তথ্য দেয়ায় তল্লাশি করে শাড়ি ও কম্বলের ভাঁজে স্কচটেপ দ্বারা মোড়ানো বড় বড় চারটি রোলে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
পুলিশ সুপার আরও বলেন, আটক ওই দুই নারী আগেও যাত্রী বেশে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সিলেটের বিভিন্ন এলাকায় পাচার করেছেন বলে জিঙ্গাসাবাদে স্বীকার করেছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

ইয়াবাসহ দুই নারী আটক

আপডেট সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০