ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনাভাইরাসের কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১০:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৩৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকার ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করেছে।

সেই সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে গণ অভ্যর্থনা এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের মাঝে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী করোনাভাইরাস ঠেকাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

জয়নাল আবেদীন আরও জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ে করোনাভাইরাস বিষয়ে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

করোনাভাইরাসের কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

আপডেট সময় : ১০:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০