ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়াঁল ২৪।

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
  • ৪৪৬ বার পড়া হয়েছে

ধানসিঁড়ি নিউজ// বরিশালে গত ২৪ ঘন্টায় আরো দুই জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ  শনাক্ত করা হয়েছে।

এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। তাদের একজন পুরুষ মেহিন্দীগঞ্জের বাসিন্দা বয়স (২৫)। অন্য জন নারী বরিশাল মহানগরীর বাসিন্দা বয়স (৩৯)। সোমবার ঢাকা জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) মাইক্রোবায়লোজি আরটি-পিসিআর ল্যাবে একজনের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে একজন এর নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুইজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বাবুগঞ্জ ৮জন, বরিশাল মহানগরী ৮জন, মুলাদী ১জন , হিজলা ১জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, মেহেন্দীগঞ্জ ২জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়। উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

বরিশালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়াঁল ২৪।

আপডেট সময় : ০৭:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০