ঢাকা 10:05 pm, Tuesday, 3 March 2026

নবম শ্রেণির বাংলা প্রশ্নে দুই পর্ণ তারকার নাম!

অনলাইন ডেস্কঃ
ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্রে (এমসিকিউ) দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্নো তারকার নাম এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। অনেকেই নবম শ্রেণির ওই প্রশ্নপত্র ফেসবুকে শেয়ার করেছেন। অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়।
প্রশ্নের সম্ভাব্য উত্তরে যে পর্ণ তারকাদের নাম এসেছে তাঁরা হলেন, সানি লিওন ও মিয়া খলিফা। নবম শ্রেণির এমসিকিউয়ের ৮ নম্বর প্রশ্নে আম আটির ভেঁপু—কার রচিত? এর উত্তরে চারটি বিকল্পের একটি সানি লিওন বলে উল্লেখ করা হয়েছে। ২১ নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? এর চারটি সম্ভাব্য উত্তরের একটি বলা হয়েছে মিয়া খলিফা।এ ছাড়া ৪ নম্বর প্রশ্নে অাছে, প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? এখানে একটি উত্তরে বলা হয়েছে, ঢাকার ‌’বলদা’ গার্ডেন। যার প্রকৃত নাম ‘বলধা’ গার্ডেন।
প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে যুক্ত রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শংকর চক্রবর্তীর যোগাযোগ করা হলে তিনি বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বলেন, প্রশ্নপত্র তৈরির পর তা পুনরায় না দেখে তিনি প্রেসে পাঠিয়ে দেন। পরীক্ষা হওয়ার পর তিনি দেখেন, সম্ভাব্য উত্তরে পর্ণ তারকা সানি লিওন আর মিয়া খলিফার নাম। শংকর চক্রবর্তীর দাবি, ইচ্ছাকৃতভাবে তিনি এই ভুল করেননি। স্কুল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, এটি অনিচ্ছাকৃত ভুল। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ইরানের সর্বোচ্চ নেতা: Ali Khamenei-এর রাজনৈতিক পথচলা

নবম শ্রেণির বাংলা প্রশ্নে দুই পর্ণ তারকার নাম!

আপডেট সময় : 04:16:44 pm, Friday, 19 April 2019