ঢাকা 4:19 am, Thursday, 5 March 2026

বরিশাল মহানগরীতে মোবাইল কোর্টের পৃথক পৃথক অভিযানে জরিমানা আদায়।

ধানসিঁড়ি নিউজ।।বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত ছিল।

দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কল-কারখানা এবং শপিংমলসমূহ খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছিল।

এমতাবস্থায়, বরিশালের প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাইকল্পে বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক এস,এম,অজিয়র রহমানের নির্দেশনায় নিয়মিতভাবেই বিভিন্ন দোকান,শপিংমল এবং কারখানা পরিদর্শন করছে।

কিন্তু গত কয়েকদিনে শপিংমল সমূহে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কোন প্রকার স্বাস্থ্যবিধি মানার লক্ষন পরিলক্ষিত না হওয়ায় আবার পূনরায় বরিশাল জেলা প্রশাসন শপিংমল দোকানপাট বন্ধ ঘোষণা করেন।

আজ বরিশাল জেলা প্রশাসনের ১ টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা কালে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করায় ৬ টি প্রতিষ্ঠান এবং ২ জন ক্রেতাকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

আজ ২৩ মে শনিবার সকালে বরিশাল নগরীর চকবাজার, বাজার রোড, কাঠপট্টি, ফলপট্টি, গীর্জা মহল্লা, সদর রোড, নতুন বাজার, চৌমাথা বাজার, কালিজিরা বাজার এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং এর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা । পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি প্রতিপালন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা কালে সামাজিক দূরত্ব নিশ্চিতে টহল অভিযান পরিচালনা করা হয় এবং সচেতনামূলক মাইকিং করা হয়।

বরিশাল নগরীর কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা, কালিজিরা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা। অভিযানকালে স্ত্রী সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি করায় ২ জন ক্রেতা এবং সরকারি নিদর্শনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ৬ টি দোকানকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫(২) ধারায় ২০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্টে দায়িত্বরত র‍্যাব-৮ এর একটি টিমের সহযোগিতায় বিভিন্ন দোকান ও গলির মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে, তা ভেঙ্গে দিয়ে পরবর্তিতে আইনানুগ শাস্তির বিষয়ে সতর্ক করে সবাইকে বাসায় চলে যাবার নির্দেশ দেয়া হয়।
ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ইরানের সর্বোচ্চ নেতা: Ali Khamenei-এর রাজনৈতিক পথচলা

বরিশাল মহানগরীতে মোবাইল কোর্টের পৃথক পৃথক অভিযানে জরিমানা আদায়।

আপডেট সময় : 08:43:43 pm, Saturday, 23 May 2020