নিজস্ব প্রতিবেদন।।বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাসজনিত দুর্যোগে পুরো বিশ্বই যখন গৃহবন্দী তখন বাদ পড়েনি বাংলাদেশও। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষই গৃহবন্দী হয়ে কর্মহীন হয়ে পড়েছে।
এমতাবস্থায় সরকারী বেসরকারি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বিভিন্নভাবে খাদ্য সামগ্রী বিতরণে এগিয়ে এসেছে।
বাংলাদেশ সরকারও বিভিন্নভাবে অনুদান,খাদ্যসামগ্রী, ঈদ উপহার নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ ২৪ই মে মেহেন্দিগঞ্জ উপজেলার ৭৮৪ টি মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অনুদান সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়৷

পাতারহাট সরকারি আর সি কলেজ মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সম্মানিত সাংসদ পংকজ নাথ এমপি৷ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহফুজ-উল আলম লিটন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেহেন্দিগঞ্জ; আলহাজ্ব কামাল উদ্দিন খান, মেয়র, মেহেন্দিগঞ্জ পৌরসভা; আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেহেন্দিগঞ্জ; ও রওমান বিনতে শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেহেন্দিগঞ্জ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৭৮৪ টি মসজিদের ইমাম ও সভাপতিগণের আনন্দঘন উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷
প্রত্যেক ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা ইউনিয়ন ভিত্তিক বুথের দায়িত্ব পালন করে পবিত্র ঈদুল ফিতরের অব্যবহিত পূর্বের দিন অত্যন্ত সুশৃঙ্খলভাবে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ শুভেচ্ছা উপহার সম্মানিত ইমাম সাহেবদের হাতে তুলে দেন৷
উপস্থিত স্থানীয় সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং সাংবাদিকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন।
বার্তা কক্ষ 








