ঢাকা 7:45 am, Wednesday, 4 March 2026

করোনা আক্রান্ত হয়ে রানা প্লাজার মালিকের মৃত্যু

নিউজ ডেস্ক: ঢাকার সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক (৬০) করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে নিজের বাসায় তার মৃত্যু হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সায়েমুল হুদা জানান, বৃহস্পতিবার ভোরে আব্দুল খালেক মারা যান। তবে করোনাভাইরাস পরীক্ষায় তার পজিটিভ আসে।
সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। হতাহতের বেশির ভাগই ছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন। তবে তার ছেলে সোহেল রানা কারাগারে রয়েছেন।
আব্দুল খালেকের মেয়ে রওশনারা বলেন, গত রোববার তার বাবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে বাসায় নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
তিনি করোনাভাইরাসে সংক্রমিত কিনা জানতে গত সোমবার এনাম মেডিকেলে নমুনা দেওয়া হয়। আজ সকালে পাওয়া ফলাফলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। কিন্তু এর আগেই আজ ভোরে মারা যান তিনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ইরানের সর্বোচ্চ নেতা: Ali Khamenei-এর রাজনৈতিক পথচলা

করোনা আক্রান্ত হয়ে রানা প্লাজার মালিকের মৃত্যু

আপডেট সময় : 06:00:00 pm, Thursday, 4 June 2020