ঢাকা 6:02 pm, Tuesday, 3 March 2026

বরিশাল জেলায় বরিশাল মহানগরী হল করোনার উর্বর ভূমি !

ধানসিঁড়ি নিউজ// করোনা পজিটিভে বরিশালের একমাস পূর্ণ হলো আজ। এপর্যন্ত করোনায় আক্রান্ত ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ জন।

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। তাদের একজন বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা নারী বয়স (২০)। অন্যজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০১ জন নার্স। উজিরপুর উপজেলার বাসিন্দা বয়স (২৭) তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ তার একমাস পূর্ণ হলো বরিশাল জেলায় করোনা রোগি শনাক্তের। ২ জন থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে তা আজ ৫৮ জনে এসে দাঁড়িয়েছে। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন আজ তা ১ মাস পূর্ণ হলো।

আজ ১২ মে মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ দুই জনের রিপোর্ট পজিটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুইজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।

তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৪ জন নারী এবং ৩৪ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৬ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৪০ জন, ৫০ থেকে তার উর্ধে ১২ জন।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ২৩, বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৫জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ২জন, বাকেরগঞ্জে ২জন, সদর উপজেলা ১জন, মুলাদী ১জন এবং আগৈলঝাড়া ১জন করোনা রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এ জেলায় মোট ৩৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উল্লেখ্য ১২ মে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০১ জন নার্স সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ইরানের সর্বোচ্চ নেতা: Ali Khamenei-এর রাজনৈতিক পথচলা

বরিশাল জেলায় বরিশাল মহানগরী হল করোনার উর্বর ভূমি !

আপডেট সময় : 11:28:00 pm, Tuesday, 12 May 2020