ঢাকা 8:16 am, Tuesday, 3 March 2026

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন তথ্য

ধানসিঁড়ি নিউজ: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৫ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৯৭৫ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩১৭১ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১ হাজার ৬৭৪ জন।

৯ জুন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৭১ জন।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ৯ জুন, মঙ্গলবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৯৮০ জনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইরানের সর্বোচ্চ নেতা: Ali Khamenei-এর রাজনৈতিক পথচলা

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন তথ্য

আপডেট সময় : 03:38:35 pm, Tuesday, 9 June 2020