ঢাকা 4:08 am, Thursday, 5 March 2026

তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে সেবা গ্রহীতা ও সেবা দাতা দুজনেরই স্পষ্ট ধারনা থাকা উচিৎ-সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা।

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য অধিকার আইন ২০০৯ সালে পাস হলেও এর পুরোপুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। এ আইনটি কার্যকর করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। সেবা গ্রহীতা হিসেব সাধারণ জনগণকে এ আইন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিৎ বলে মন্তব্য করেন ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা ।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আজ ১৬ জুলাই মঙ্গলবার সকাল ৯ টায় ওরিয়েন্টেশন অধিকার সপ্তাহ পালন উপলক্ষে সনাক কার্যালয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়। ওরিয়েন্টেশনে তরুণ সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীসহ মোট ৩৬জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশনের সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম এবং অ্যাসিট্যান্ট ম্যানেজার জুয়েল রানা। অনুষ্ঠানের শুরুতেই ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেনন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম এবং পরবর্তীতে তথ্য অধিকার আইনে আবেদন করার কৌশল ও প্রক্রিয়া হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়। অংশগ্রহণকারীগণ আবেদন করা বিষয়টি চর্চা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করার পরিকল্পনা গ্রহণ করেন।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক শাহনামার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাহাজাদা হিরা, বাংলাদেশ টুডে এর বরিশাল ব্যুরো প্রধান মোঃ জিহাদ রানা, বিডি ক্লিনের সাবেক বিভাগীয় প্রধান ইব্রাহিম মাসুম ও বেলা প্রতিনিধি রেজাউল ইসলাম খোকন সহ অনেকে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ইরানের সর্বোচ্চ নেতা: Ali Khamenei-এর রাজনৈতিক পথচলা

তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে সেবা গ্রহীতা ও সেবা দাতা দুজনেরই স্পষ্ট ধারনা থাকা উচিৎ-সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা।

আপডেট সময় : 10:36:11 pm, Tuesday, 16 July 2019