ঢাকা 1:19 pm, Tuesday, 3 March 2026

ঘুষ গ্রহণকালে হাতেনাতে প্রকৌশলী আটক

অনলাইন নিউজ ডেস্কঃ বাড়ি বরাদ্দের জন্য আবেদনকারীর কাছ থেকে ঘুষ গ্রহণকালে ৬০ হাজার টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২৮ জুলাই, রবিবার রাত সাড়ে ৮টায় নিজ কার্যালয়ে ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করা হয়।

দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি বরাদ্দ কমিটির সভায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি বাড়ি নাজমুন্নাহার নামে একজনকে বরাদ্দ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অনুমোদনের দেড় বছর পার হলেও বাড়িটি বরাদ্দ না দিয়ে তাকে হয়রানি করছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

ভুক্তভোগী তাদেরকে বারবার অনুরোধ করলেও নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ বরাদ্দ প্রদানের জন্য দেড় লাখ টাকা দাবি করেন। অভিযোগকারী দুদকের স্মরণাপন্ন হলে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা একটি এনফোর্সমেন্ট টিম গঠন করেন। ওই টিম রোববার সন্ধ্যা থেকেই গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুর ডিভিশনে গোপনে অভিযান চালায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এক সময় আবেদনকারীর কাছ থেকে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণ করছিলেন দেলোয়ার। এ সময় দুদকের সদস্যরা গিয়ে নিজ কার্যালয়ে হাতেনাতে তাকে আটক করেন। এ ব্যাপারে একটি এজাহার করা হয়েছে। আটক দেলোয়ার হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ইরানের সর্বোচ্চ নেতা: Ali Khamenei-এর রাজনৈতিক পথচলা

ঘুষ গ্রহণকালে হাতেনাতে প্রকৌশলী আটক

আপডেট সময় : 08:50:49 am, Monday, 29 July 2019