ঢাকা 10:00 pm, Wednesday, 4 March 2026

ওভারটেক-প্রতিযোগিতায় সড়ক পথে প্রাণ যায়

অনলাইন নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দুই বাসের সংঘর্ষে এক চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু এন্টাপ্রাইজের চালক বাবুল (২০), বাসযাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ও ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি বাস সালন্দর ডেনিস এলাকায় পৌঁছালে সোনার বাংলা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে পেছন থেকে রাজু এন্টারপ্রাইজ নামে অপর একটি বাসকে ধাক্কা দিলে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রাজু এন্টারপ্রাইজের চালক ও এক যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান দুর্ঘটনায় হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ইরানের সর্বোচ্চ নেতা: Ali Khamenei-এর রাজনৈতিক পথচলা

ওভারটেক-প্রতিযোগিতায় সড়ক পথে প্রাণ যায়

আপডেট সময় : 12:42:28 pm, Thursday, 22 August 2019