অনলাইন নিউজ ডেস্ক: শহরে ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তারা বারান্দায় কিংবা ছাদে গাছ লাগিয়ে থাকেন। সরকার থেকে এবং পরিবেশবাদী সংগঠনগুলো ছাদ বাগান তৈরিতে উৎসাহ দিয়ে আসছেন।
কিন্তু এবার সাভারের সিআরপি রোডের এমন ভয়াবহ এক ভিডিও সোশ্যাল সাইটে এল, তা দেখে আঁৎকে উঠেছেন সবাই! যে কোনো কারণেই হোক, এক মহিলা দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! গাছের মালিকের আকুতি, কান্না তাকে স্পর্শ করছে না। সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল! এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই!
সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা ওই মহিলা। সুমাইয়া লিখেছেন, ‘কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?’
https://m.facebook.com/story.php?story_fbid=853270705067287&id=100011530961220
শিরোনাম :
- হোম
- Uncategorized
- গাছে পরিবেশ নষ্ট করে, তাই কেটে ফেলছে হিংস্র এই নারী
গাছে পরিবেশ নষ্ট করে, তাই কেটে ফেলছে হিংস্র এই নারী
-
বার্তা কক্ষ - আপডেট সময় : 10:15:55 am, Wednesday, 23 October 2019
- 517 বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ









