ঢাকা 4:09 am, Thursday, 5 March 2026

বরিশালের মাধবপাশায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি: আজ সকাল ৬টা ৩০ মিনিটে বরিশাল টু স্বরুপকাঠী সড়কে মাধবপাশায় স্টীলের বেইলি ব্রিজটি ভেঙে পাথর বোঝাই ট্রাকসহ ভেঙে খালের পানিতে পড়ে যায়। এতে বরিশালের সাথে বানারীপাড়া, স্বরূপকাঠীর যোগাযোগ স্ম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, ট্রাকটি ওভার লোডেড ভারী পাথর নিয়ে বেইলি ব্রিজ পার হওয়ার সময় বহু পুরাতন ব্রিজটি মরমর শব্দ করে ওঠে। ট্রাকটি পশ্চিম প্রান্তে প্রান্তে প্রায় পৌঁছে গিয়েছে এমন সময় বিকট শব্দে ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। ট্রাকের চালক ও হেলপার বিপদ বুঝতে পেরে লাফিয়ে পরে জীবন বাঁচাতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

উদ্ধার কার্যক্রম বিষয়ে ফায়ার সার্ভিসের কাছে জানতে চাইলে উদ্ধার কার্য পরিচালনাকরী প্রধান বলেন, উদ্ধারের জন্য যে ক্রেব আনা হয়েছে তার তুলনায় ট্রাকের ওজন বেশি তাই সময় লাগতেছে। তিনি আরও বলেন, ব্রিজটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি পুন: যান চলাচল উপযোগী করতে ২০-৩০দিন সময় লাগতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান। ব্রিজ ভাঙার কারণে তাদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সমস্যায় পড়তে হবে বলে অভিভাবকগণ মনে করেন। বর্তমানে নৌকায় পারাপার করা হচ্ছে।

মাধবপাশা বাজার থেকে ২০০ গজ পশ্চিমে বানারীপাড়া, স্বরূপকাঠী যাওয়ার পথে একটি ব্রিজ ছিল যেটি বহু বছর পূর্বে ভেঙে গেলে বিকল্প হিসেবে পাশেই এই বেলি ব্রিজটি স্থাপন করা হয়। অনেক বছর অতিবাহিত হয়ে গেলেও ব্রিজটি আর করা হয়নি। অপ্রশ্বস্ত ব্রিজ দিয়ে চলাচল করতে প্রায়শই সমস্যার সৃষ্টি হয়। যার কারণে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে। তারা মূল ব্রিজটি অতি দ্রুত নির্মাণের দাবী জানিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ইরানের সর্বোচ্চ নেতা: Ali Khamenei-এর রাজনৈতিক পথচলা

বরিশালের মাধবপাশায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : 09:18:40 am, Tuesday, 11 February 2020