Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
বরিশালে বাস -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই সহপাঠী নিহত।
ঢাকা 10:22 am, Monday, 15 June 2026

বরিশালে বাস -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই সহপাঠী নিহত।

নিউজ ডেস্ক :: বরিশালের গৌরনদী উপজেলার বার্থী নামক স্থানে মোটরসাইকেল এবং বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। বুধবার (জানুয়ারি ২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থী বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-বার্থী এলাকার মালেক ব্যাপারীর ছেলে অন্তর ব্যাপারী (১৬) ও তারাকুপি এলাকার জালাল ফকিরের ছেলে রেদওয়ান ফকির (১৬)। তারা দশম শ্রেণির ছাত্র ছিল। আহত অন্য স্কুল ছাত্রের নাম হলো কাইয়ুম ঘরামি (১৭)। সে পার্শ্ববর্তী গাইনের পাড় এলাকার সেলিম ঘরামির ছেলে। সে ছিলো নিহত দুই স্কুলছাত্রের সহপাঠী। বার্থী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে, সকাল সাড়ে ১০টার দিকে অন্তর মোটরসাইকেলে তার দুই সহপাঠী রেদওয়ান ও কাইয়ুমকে নিয়ে গৌরনদী শহরে এবি সিদ্দিক ক্লিনিকে করোনার টিকা নিতে যাচ্ছিল।

এসময় মোটরসাইকেল চালাচ্ছিল অন্তর ব্যাপারী। বার্থী বাজার সংলগ্ন এলাকা অতিক্রমকালে বরিশাল-ঢাকা মহাসড়কে বরগুনার পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী বলেশ্বর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহুর্তেই মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তিন শিক্ষার্থীই গুরুতর আহত হয়। তিন জনকেই উদ্ধার করে প্রথমে আশোকাঠি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশংকা জনক হওয়ায় তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে অন্তর ব্যাপারী মারা যায়। অন্যদিকে ঢাকায় নেওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় মারা যায় রেদওয়ান। ইউপি মেম্বার আব্দুল করিম বলেন, বাসটির গতি বেশি ছিল এবং চালক বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ও হেলপার পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেন এবং আধ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

এসময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গৌরনদী হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট মো: মাহবুব উজ্জ্বল জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করতে অভিযান চলছে।

সূত্রঃ বরি.মু.খ.

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে বাস -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই সহপাঠী নিহত।

আপডেট সময় : 07:38:44 pm, Wednesday, 26 January 2022