Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
সংরক্ষিত আসনের এমপি রুশেমা ইমাম আর নেই
ঢাকা 12:10 pm, Monday, 13 July 2026

সংরক্ষিত আসনের এমপি রুশেমা ইমাম আর নেই

অনলাইন ডেস্ক: মহান জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য রুশেমা ইমাম গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। আজ বুধবার বাদ আসর ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে জানাজা শেষে তাকে কমলাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
রুশেমা ইমাম জাতীয় সংসদের আসন ৩৩৪ ও সংরক্ষিত মহিলা আসন ৩৪ এর সদস্য ছিলেন। তিনি ছেলে সাইফুল আহাদ সেলিম ও মেয়ে উর্মি ইমামসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুরে শোকের ছায়া নেমে এসেছে।
ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী রুশেমা ইমাম নারী শিক্ষা ও মুক্তির লক্ষ্যে আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছেন। ফরিদপুর ঈশান ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করে ১৯৫১ সালে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। ১৯৫৩ সালে উচ্চমাধ্যমিক পাস করলেও ১৯৬৪ সালে একই কলেজ থেকে বিএ এবং ১৯৬৮ সালে বিএড পাস করেন। ১৯৫৯ সালের ২ আগস্ট তদানীন্তন ফরিদপুর গার্লস জুনিয়র মাদরাসায় প্রধান শিক্ষিকা পদে যোগ দেন। পরবর্তীতে এটি হালিমা গার্লস হাইস্কুল নামকরণ করা হয়। পরবর্তীকালে ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে তার কর্মজীবন শেষ করেন। তার ডাক নাম ছিল হাসি।
গত ৮ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার সংরক্ষিত আসনের এমপি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশেমা ইমামকে মনোনীত করেন। এরপর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
রুশেমা ইমামের স্বামী সাবেক সংসদ সদস্য ইমাম উদ্দিন আহামদ ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বছর ১২ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনের এমপি রুশেমা ইমাম আর নেই

আপডেট সময় : 11:38:24 am, Wednesday, 10 July 2019