Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
বরিশালে মোবাইল কোর্টের অভিযানে ৮ জন রোগীর দালাল আটক
ঢাকা 8:38 pm, Monday, 25 May 2026

বরিশালে মোবাইল কোর্টের অভিযানে ৮ জন রোগীর দালাল আটক

ধানসিঁড়ি নিউজ।। রোগীর দালালে অতিষ্ঠ বরিশালে ডাক্তার দেখাতে,দুর-দুরান্ত থেকে আসা রোগী এবং রোগীর স্বজনেরা। বিভিন্ন সময়ে লঞ্চঘাট,রুপাতলী বাসস্ট্যান্ড,নতুল্লাবাদ বাস স্টান্ডে এসেই দালালের খপ্পরে পড়ে কাঙ্খিত ডাক্তার দেখাতে পারেন না রোগীরা। নিম্নমানের ভূয়া ডাক্তার দেখিয়ে ফিরে যেতে হয় তাদের।

এই দালাল প্রতারকদের ধরার জন্য আজ জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বে সকাল ১১ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদর রোডের বাটারগলি এলাকায় ডায়াগনস্টিক সেন্টার সমূহে আসা রোগীদের সাথে প্রতারণাকারী চক্রের সদস্যদের ধরতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ডিবি পুলিশের সহায়তায় প্রতারক চক্রের ০৮ জন সদস্যকে ঘটনাস্থলে আটক করা হয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখার ব্যাপারে সতর্ক করার পর ও এই অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দালাল চক্রের আট জন যথাক্রমে মোঃ আলমগীর(৩২),মোঃ মাসুম হাওলাদার(৪০),মোঃ সাবু(৫০), মোঃ হানিফ হাওলাদার(৬৬),মোঃ আনোয়ার হোসেন (৪৫), মোঃ শাহীন মৃধা(৪৮), মোঃ জামাল(৪৬) এবং মোঃ আনোয়ার(৪০)কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে গোয়েন্দা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে মোবাইল কোর্টের অভিযানে ৮ জন রোগীর দালাল আটক

আপডেট সময় : 10:44:41 pm, Monday, 14 September 2020