Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
মেঘনায় লঞ্চ ডাকাতি
ঢাকা 5:31 pm, Thursday, 16 July 2026

মেঘনায় লঞ্চ ডাকাতি

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী ‘এমভি মকবুল-২’ নামের যাত্রীবাহী একটি লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৩০টি মোবাইলফোন, কয়েক লাখ টাকা ও মালামাল নিয়ে চলে যায় ডাকাতরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথমে স্পীডবোটে একজন ডাকাত লঞ্চে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই দু’টি স্পীডবোটে ১০-১২ জন ডাকাত লঞ্চে প্রবেশ করে ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ডাকাতরা শতাধিক মোবাইলফোন, নগদ টাকা, নারীদের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে। এভাবে প্রায় ৩০ মিনিটের অধিক সময় ডাকাতি করা হয়। শেষের দিকে যাত্রীরা চিৎকার করলে তারা অনেকগুলো ফাঁকা গুলি ছোড়ে। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (চলতি দায়িত্ব) মুজিবুর রহমান জানান, প্রায় ১৫০ যাত্রী নিয়ে রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব যাচ্ছিল এমভি মকবুল-২ নামের যাত্রীবাহী লঞ্চ। মুন্সিগঞ্জের গজারিয়া ঘাটে যাত্রী নামিয়ে আবার চাঁদপুরের দিকে যাত্রা শুরু করে। পথে রাত পৌনে ১১টার দিকে মেঘনা নদীর মোহনায় ষাটনল এলাকায় অবস্থানকালে স্পীডবোট নিয়ে আট-দশজন একটি ডাকাতদল অস্ত্র নিয়ে লঞ্চে প্রবেশ করে। এরপর প্রায় ৩০টি মোবাইলফোন, কয়েক লাখ টাকা,স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক স্পীডবোট নিয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, এ ঘটনায় যাত্রীদের থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লঞ্চের স্টাফ সবুজ মিয়া জানান, বেশিরভাগ যাত্রী ছিল চাকরিজীবি। তাই বেশি যাত্রীর উপস্থিতি ছিল।
Courtesy by purbopashchim

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় লঞ্চ ডাকাতি

আপডেট সময় : 07:45:48 am, Saturday, 21 November 2020