Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
মেহেন্দিগঞ্জে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামাল সহ দুর্ধর্ষ নৌ-ডাকাত আটক
ঢাকা 6:11 pm, Monday, 20 July 2026

মেহেন্দিগঞ্জে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামাল সহ দুর্ধর্ষ নৌ-ডাকাত আটক

ধানসিঁড়ি নিউজ।। মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ডাকাতিকালে নৌ-পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামাল সহ ডাকাত দলের সদস্য জসিমউদ্দিন আটক।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশন অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন। সোমবার (২৬ অক্টোবর ) সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় কুখ্যাত ডাকাত জসিম উদ্দিনকে আটক করা হয়। আটক নৌ ডাকাত মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধলু হাওলাদারের ছেলে।

এ ব্যপারে, মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ স্টেশনের নৌ-পুলিশের ইনচার্জ ফারুক হোসেন জানান, আজ (২৬ অক্টোবর ) ভোর থেকে কুখ্যাত ডাকাত জসিম উদ্দিনসহ ১০-১২ সদস্যের একদল ডাকাত গজারিয়া নদীতে বালুবাহী বলগেড সহ বিভিন্ন নৌযানে ডাকাতি করছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এসময় নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌ ডাকাত দলের সরদার আন্তঃজেলা ডাকাত নাঈম দেওয়ান ও তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় ধাওয়া করে ডাকাত দলের সদস্য জসিম উদ্দিনকে আমাদের নৌ-পুলিশ কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়ন থেকে আটক করে। এসময় অন্য ডাকাতরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের নৌযান থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার ও ডাকাতি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। উদ্ধার করা হয়, ডাকাতিতে ব্যবহৃত ৩টি দা, ১টি কুড়াল এবং ডাকাতির ৫টি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা। এছাড়াও ডাকাতিতে ব্যবহৃত ১টি ট্রলার। অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করা হয়, গজারিয়াসহ বিভিন্ন নদী, ভাষানচর ইউনিয়নের বাগরজা, দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন ও জয়নগর ইউনিয়নে। এই ঘটনায় এমভি শুকরিয়া নামক বলগেটের মালিক মোঃ স্বপন বাদী হয়ে কাজীরহাট থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। জানা গেছে ঘটনার দিন বাদীর বলগেটটি রাজবাড়ীর দৌলতদিয়া থেকে বালু ভর্তি করে বরিশাল যেতে ছিলেন। পথিমধ্যে গজারি নদীতে ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে মোবাইলসহ নগদ টাকা নিয়ে যায়। আটককৃত জসিমউদ্দিন প্রাথমিকভাবে ডাকাতির সাথে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। এর আগেও গত ৮-৭-২০২১ সালে এমন আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও ওই এলাকায় একের পর এক ডাকাতি, প্রশাসনের উপর হামলা, খুন ধর্ষনের মত ভয়াবহ অপরাধ প্রবনতা ঘটেই চলছে। তবে নৌ-পুলিশের ভাষ্যমতে সেখানে জলভাগে এবং স্থলভাগে যৌথ অভিযান না হলে ডাকাতির ঘটনা রোধ করা যাবে না, শুধু মাত্র নৌ-পুলিশের একক প্রচেষ্টায় ডাকাতি নিরোধ করাও কঠিন হয়ে পড়বে। ওই ডাকাত দলের সরদার নাঈম দেওয়ানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ২০ টির ও বেশী ডাকাতির মামলা রয়েছে উল্লেখ করেন নৌ-পুলিশের ইনচার্জ। তিনি আরও জানান, আটক ডাকাত জসিম উদ্দিনসহ অভিযুক্তদের বিরুদ্ধে কাজীরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। নৌ ডাকাত প্রধান নাঈম দেওয়ান ও সহযোগীদের আটকের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ানের বিরুদ্ধে, ডাকাতি ছাড়াও খুন ও ধর্ষনের অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেন্দিগঞ্জে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামাল সহ দুর্ধর্ষ নৌ-ডাকাত আটক

আপডেট সময় : 07:47:56 pm, Wednesday, 27 October 2021