Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় জন কেরি
ঢাকা 2:20 pm, Monday, 15 June 2026

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় জন কেরি

নিউজ ডেস্ক:: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় এসেছেন।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দিল্লি থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত ছিলেন।

ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জন কেরি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি বৈঠক করবেন।

জন কেরির ঢাকা সফরকালে জলবায়ু ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে। তবে দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যুতেও আলোচনা হতে পারে।

এছাড়াও রোহিঙ্গা ইস্যুও আলোচনায় আসতে পারে।
জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি আগামী ২২-২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে ক্লাইমেট ইস্যুতে একটি সম্মেলনের দাওয়াত দিতে ঢাকায় এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি জো বাইডেনের পক্ষ থেকে এই সম্মেলনে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।

যুক্তরাষ্ট্রে ৪০টি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের অংশগ্রহণে ভার্চ্যুয়াল মাধ্যমে এই জলবায়ু সম্মেলন আয়োজন করা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিশ্চিত করতে সশরীরে আমন্ত্রণপত্র নিয়ে এসেছেন জন কেরি। শুক্রবার বিকাল ৫টায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় জন কেরি

আপডেট সময় : 03:50:53 pm, Friday, 9 April 2021