Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
৪০তম বিসিএস –এর ফল প্রকাশ, পাস করেছেন ২০ হাজার ২৭৭
ঢাকা 3:52 am, Wednesday, 10 June 2026

৪০তম বিসিএস –এর ফল প্রকাশ, পাস করেছেন ২০ হাজার ২৭৭

অনলাইন নিউজ ডেস্কঃ আজ ২৫ জুলাই, বৃহস্পতিবার ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, পাস করছেন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী। পিএসসির ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘‘৩৮ ও ৩৯তম বিসিএসের কাজের পাশাপাশি আমরা এই বিসিএসের ফল তৈরি করেছি। সবকিছু সঠিকভাবে যাচাই-বাছাই করতে কিছুটা বেশি সময় লেগেছে। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জন পাস করেছেন। এই প্রার্থীরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।’’
পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করার জন্য আজ একটি বিশেষ সভা ডাকা হয়েছিল। সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। সেই সূত্রে ফল প্রকাশ করা হয়েছে, পিএসসির ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।
চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার।
গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।
৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪০তম বিসিএস –এর ফল প্রকাশ, পাস করেছেন ২০ হাজার ২৭৭

আপডেট সময় : 07:40:42 pm, Thursday, 25 July 2019