Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
বরিশালে দলিল লেখক খুন, আটক ৩
ঢাকা 11:36 pm, Sunday, 19 July 2026

বরিশালে দলিল লেখক খুন, আটক ৩

স্টাফ রিপোর্টারঃ বরিশাল সদর উপজেলায় দলিল লেখককে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় তার স্ত্রী ও শ্যালকসহ মোট ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগরের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বরিশাল কোতোয়ালি থানা সূত্রে জানা যায়।

নিহত রেজাউল করিম রিয়াজ (৪০) ঐ এলাকার ছত্তার হাওলাদার এর ছেলে এবং পেশায় দলিল লেখক ছিলেন।

উক্ত ঘটনায় মোট ৩ জনকে আটক করা হয়েছে, আটককৃতরা হলেন- রিয়াজের স্ত্রী লিজা, শ্যালক ইমন এবং এক প্রতিবেশি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ঘুমান রেজাউল; এ সময় তার স্ত্রীও ওই ঘরে ছিলেন। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিজা, ইমন ও এক প্রতিবেশিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, “বসতঘরের এক প্রান্তে ছোট একটি সিঁদ কাটা রয়েছে, তবে তা দিয়ে ভিতরে মানুষ আসা নিয়ে সন্দেহ রয়েছে। এটি নিঃসন্দেহে একটি হত্যাকান্ড”।

লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে দলিল লেখক খুন, আটক ৩

আপডেট সময় : 06:37:18 pm, Friday, 19 April 2019