ঢাকা 2:27 pm, Saturday, 7 March 2026

জঙ্গি আস্তানা সন্দেহে ঢাকার মোহাম্মদপুরের একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

অনলাইন নিউজঃ রাজধানীর মোহাম্মদপুরের বাসিলার মেট্টো হাউজিং এর একটি টিনশেড বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল রোববার দিবাগত রাত তিনটার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ সোমবার সকালে র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান বাড়িটি ঘিরে রাখার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাড়িটির ভেতর কতজন ‘জঙ্গি’ রয়েছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বাড়িটির তত্ত্বাবধানকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে যাচ্ছে মর্মে তথ্য জানা গেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জঙ্গি আস্তানা সন্দেহে ঢাকার মোহাম্মদপুরের একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

আপডেট সময় : 10:04:05 am, Monday, 29 April 2019