Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
ঢাকা 2:21 pm, Monday, 15 June 2026

আগামী ৭২ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

ওনলাইন ডেস্কঃ

আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসের বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ৭২ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট সময় : 05:05:33 pm, Wednesday, 12 June 2019