ঢাকা 11:28 am, Saturday, 7 March 2026

ভান্ডারিয়ায় ছুরিকাঘাতে অটো রিকশাচালক নিহত

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় এক যুবকের ছুরিকাঘাতে অটো রিকশাচালক নিহত হয়েছে। নিহত ফাইজুল হাওলাদার (৪০) উপজেলার চড়াইল গ্রামের মৃত নূর আলম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সোহানের কাছ থেকে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পার্শবর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মোবারক সরদারের ছেলে আরিফ সরদার ও নাঈম সরদারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাইজুলের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ তার সাথে থাকা ধারালো চাকু দিয়ে ফাইজুলকে আঘাত করে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জন কুমার বর্মন মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ভান্ডারিয়ায় ছুরিকাঘাতে অটো রিকশাচালক নিহত

আপডেট সময় : 08:47:09 am, Thursday, 20 June 2019