নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদির করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ ফল আসে। রাত ৮টার দিকে বদির প্রেস সচিব হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হেলাল উদ্দিন জানান, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার পথে রওনা দিয়েছেন বদি। তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। কিছু দিন আগে সাবেক এমপি বদির জ্বর ও মাথাব্যথাসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরে সপরিবারে বাড়িতে অবস্থান করে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল পাঠান কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। এতে তার করোনা পজেটিভ এলেও এমপি স্ত্রী শাহিন আক্তারের নেগেটিভ আসে। তবে শাহিন আক্তারের শরীরে টাইফয়েড ধরা পড়ে।
হেলাল উদ্দিন আরও জানান, সাবেক এমপি বদি শারীরিকভাবে সুস্থ আছেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- সাবেক এমপি আবদু রহমান বদি’র করোনা পজেটিভ
সাবেক এমপি আবদু রহমান বদি’র করোনা পজেটিভ
-
বার্তা কক্ষ - আপডেট সময় : 12:21:29 am, Saturday, 20 June 2020
- 428 বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ









