ঢাকা 8:33 am, Tuesday, 22 September 2026

মানসিক প্রতিবন্ধী অসহায় বৃদ্ধা নিলুফা বেগমের পাশে দাড়াঁলেন জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান

ধানসিঁড়ি নিউজ।।বরিশালে অসহায় নিলুফাকে জেলা প্রশাসক এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান।

বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি ঝুপড়ি ঘর। পুরনো ঢেউটিন আর পলিথিন দিয়ে মোড়ানো নড়বড়ে এ ঘরটিতে মানবেতর দিন কাটছে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিলুফা বেগমের। প্রায় ৬০ বছর বয়সী এ বৃদ্ধা স্বামী-সন্তানসহ সব হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি জানতে পেরে মাত্র ১২ ঘন্টার মধ্যে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সার্বিক সহায়তা করেন উপজেলা নির্বাহী অফিসার,বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান।

আজ ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর পক্ষে তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার ভুমি, বরিশাল সদর মোঃ মেহেদী হাসান নিলুফার বাড়ি গিয়ে তাকে বিভিন্ন ফলমূল, ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি এবং নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আবদুল আজিজ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার বরিশাল সদর শ্যামল সেন গুপ্ত, ইউপি সদস্য মামুন উপস্থিত ছিলেন। প্রায় ১৫ বছর আগে স্বামী আজাহার আলী মারা যান। হতদরিদ্র স্বামী নিলুফার জন্য শুধুমাত্র বসত ভিটে টুকু ছাড়া অন্য কোনো সহায়-সম্পদ রেখে যাননি। বৃদ্ধ নিলুফা এখন ভিক্ষা ছাড়া আর কোনো কাজই করতে পারছে না। তাই কোনো উপায় না দেখে বর্তমানে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে জীবন চালাচ্ছেন। তার দুই মেয়ে ঢাকায় বসবাস করেন। তারাও খুব কষ্টে জীবন যাপন করছে বিধায় মায়ের কোন খোঁজ খবর নিচ্ছেনা।

বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে একটি ঘূর্ণিঝড় সহনশীল ঘর নির্মাণের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক প্রতিবন্ধী অসহায় বৃদ্ধা নিলুফা বেগমের পাশে দাড়াঁলেন জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান

আপডেট সময় : 08:45:04 pm, Thursday, 2 July 2020