পৃথিবীতে নানা অনিয়ম দুর্নীতি অসৎ মানুষের বসবাস হলেও এখানে বসবাস করে কিছু অতিমানবীয় গুণাবলী সম্ভলিত ভালো মানুষ। আর এর জন্যই পৃথিবী এখনো মানুষের বসবাসের উপযোগী। মানুষ বেঁচে আছে, বেচেঁ আছে এই পৃথিবী।
বর্তমান এই করোনাকালীন সময়ে আমরা বিভিন্ন ধরনের মানুষের মূখোশ উন্মোচিত হতে দেখেছি। করোনা কারো কারো জীবনের চরমতম ভোগান্তির জন্ম দিয়েছে, আবার কারো কারো মানবতার বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ করে দিয়েছে।
তেমনি একটি দৃষ্টান্ত স্থাপনের মত মানবিকতার কাজ করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
একে ত প্রচন্ড বৃষ্টি তার উপর একজন ব্যক্তি করোনা পজেটিভ হয়ে মারা গেছেন, কেউই এগিয়ে আসছেন না তাঁর দাফনের জন্য। খবর পেয়ে ঝিনাইদহ জেলার মান্যবর জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সেখানে উপস্থিত হলেন। জানাজার ব্যবস্থা করলেন। জানাজা শেষে কবরস্থান দূরে হওয়ায় কেউই যানবাহন দিতে রাজি হচ্ছিলেন না অবশেষে জেলা প্রশাসনের গাড়িতে করে মরদেহ পৌছানোর ব্যবস্থা করলেন!
ঘটনাটি রোববার (১২ জুলাই) ঝিনাইদহ শহরের চানমারি এলাকায়। জানা গেছে, আবদুর রউফ বেসরকারি সংস্থা ‘আশা’র শৈলকুপা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের ইয়াসিন বিশ্বাসের ছেলে। পরিবার পরিজন নিয়ে তিনি ঝিনাইদহ শহরের চানমারিপাড়ায় বসবাস করতেন।
তবে খবর পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জিপ গাড়ি দিয়ে লাশ পরিবহনের ব্যবস্থা করেন বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ।
তিনি তারঁ মানবিকতার পরিচয় দিয়ে যেমন নিজে বড় হলেন, তেমনি বড় করলেন তার জেলা প্রশাসকের পদটিকে। সর্বজন শ্রদ্ধাভরে আজীবন তাঁকে স্মরণ করবে। সাথে সাথে তিনি তারঁ অনুজদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।
বার্তা কক্ষ 








