মনিরুল ইসলাম।।আজ ১৬ জুলাই ২০২০ তারিখ বেলা ১১ টার সময়ে সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে নগরীর টাউনহল চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
এ সময় কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ গণস্বাক্ষক প্রদান করেন।এ কর্মসূচীতে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বরিশাল কলেজের সাবেক ভিপি একে এম জাহাঙ্গীর।তিনি বলেন আমরা অশ্বিনী কুমার দত্তকে খাটো করে দেখি না। যদি এখানে তার নামের স্মৃর্তি রাখতে হয় তাহলে ছাত্র হোষ্টেল, জাদুঘর নির্মাণ করে দেয়ার আহবান জানান। এ সময়ে আরো উপস্থিত ছিলেন
বরিশাল কলেজের সাবেক এজিএস এ্যাড, হাফিজ আহমেদ বাবলু। তিনি বলেন, সরকারি বরিশাল কলেজ প্রতিষ্ঠাকালে অশ্বিনী কুমার দত্তের কোন অবদান নেই। তারা সেই সময় এই সম্পত্তি বিক্রি করে চলে গেছেন। তিনি বলেন, এই কলেজের জমি ক্রয় করার পিছনে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের মধ্যে রয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত, অধ্যাপক মোজাম্মেল হক, গোলাম মাওলাসহ বিভিন্ন গুনীজন।
এই শিক্ষানুরাগীদের অনুদান ও কলেজের নিজস্ব অর্থায়নে একটি নাইট কলেজ হিসাবে শুরু হয়েছিলো বরিশাল কলেজ। তাই কারো নামে এই কলেজের নাম পরিবর্তন হতে পারে না।
মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে একাত্বতা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা ও কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, রফিকুল ইসলাম টিপু,বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্না বরিশাল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, বরিশাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর হক মাসুম, সাংগঠনিক সম্পাদক কিসমত শাহরিয়ার হৃদয়, হাসান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান অনিক, রাসেল হোসেন, রিজন সরদার, মিজানুর রহমান, আরিয়ান হৃদয়, আশিকুল ইসলাম শ্রাবন, প্রাক্তন ছাত্র সিনিয়র সাংবাদিক আলম রায়হানসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
এ সময় সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়। তবে বিষযটি কর্তব্যরত পুলিশ দক্ষতার সাথে তা নিয়ন্ত্রণ করেন।
বার্তা কক্ষ 








