করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারের যুগ্মসচিব ও পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যোগাযোগ উইংয়ের প্রধান মো. লুৎফুর রহমান তরফদার মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, মো. লুৎফুর রহমান তরফদার করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। নিয়মিত খাবারও খাচ্ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় ভেন্টিলেটরে নেওয়া হয় তাকে। পরে রাত ১টার দিকে তিনি মারা যান।
উল্লেখ্য, ৮৬ ব্যাচের কর্মকর্তা মো: লুৎফুর রহমান তরফদার সাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনোমিক অ্যাসোসিয়শেনের সহ-সভাপতি ছিলেন।
বার্তা কক্ষ 








